জাতীয়সর্বশেষ

ইরান ইস্যুতে ঢাকার বিবৃতি নিয়ে তেহরান সন্তুষ্ট নয়: ইরানের রাষ্ট্রদূত

কূটনৈতিক প্রতিবেদক

এনভিবিডি24ডটকম

01 এপ্রিল, ২০২৬

ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি বলেছেন, ইরানের ওপর মার্কিন ইসরাইলি হামলা নিয়ে বাংলাদেশের বিবৃতিতে তারা সন্তুষ্ট্র নন। তিনি বলেন, এই আগ্রাসন নিয়ে বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রনালয়ের বিবৃতিতে আগ্রাসী শক্তির ব্যাপারে বাংলাদেশ যা বলেছে তা গ্রহণযোগ্য নয়।

আজ বুধবার ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জলিল রহিমি জাহানাবাদি এ কথা বলেন। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ইরান দূতাবাস।

ইরানি রাষ্ট্রদুত বলেন, যুক্তরাষ্ট্রে আগে যিনি প্রেসিডেন্ট ছিলেন, তিনি জায়নবাদী ইসরাইলের ফাঁদে পা দেননি। তবে বর্তমান প্রেসিডেন্ট এই ফাঁদে পা দিয়েছেন। এখন যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট সকালে এক কথা, দুপুরে এক কথা আর রাতে আরেক কথা বলছেন।

জলিল রহিমি জাহানাবাদি বলেন, ওমানে যখন শান্তি আলোচনা চলছিল, একটি সমাধানের পথ খোঁজা হচ্ছিল, তখনই যুক্তরাষ্ট্র এই যুদ্ধ শুরু করে। আর ইরান আত্মরক্ষার জন্য এই যুদ্ধে জড়িয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *