ইরান-ইসরাইল যুদ্ধে নিহত দুবাই প্রবাসী আহম্মেদ আলীর লাশ ঢাকায়
নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি24ডটকম
০৯মার্চ, ২০২৬
ইরান-ইসরাইল যুদ্ধে নিহত দুবাই প্রবাসী আহম্মেদ আলীর লাশ ঢাকায় পৌঁছেছে। সোমবার (৯ মার্চ) সকাল ৯টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার লাশ পৌঁছায়।
আহম্মেদ আলীর বাড়ি মৌলভীবাজারের বড়লেখায়।
তিনি বড়লেখা পৌরসভার গাজিটেকা (বাঁশতলা) গ্রামের মৃত সবর আলীর ছেলে।
তার স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।

