জাতীয়সর্বশেষ

ইনকিলাব মঞ্চের চার দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

ছবি:সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

এনভিবিডি24ডটকম

২৯ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঘোষিত সর্বাত্মক অবরোধ কর্মসূচির পর নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সারাদেশের শিক্ষার্থীদের ঢাকায় এসে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে দিনের অবরোধ কর্মসূচি স্থগিত ঘোষণা করে চার দফা দাবি তুলে ধরে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেন তিনি।

আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘যারা এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে, যারা পরিকল্পনা করেছে, যারা সহায়তা করেছে এবং যারা পলায়নে সহযোগিতা করেছে—পুরো খুনি চক্রকে গ্রেপ্তার করে আগামী ২৪ দিনের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে।’

এ সময় তিনি চার দফা দাবির বিস্তারিত তুলে ধরেন। দাবিগুলো হলো—

এক, খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে সহযোগী, আশ্রয়দাতাসহ পুরো খুনি চক্রের আগামী ২৪ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে।

দুই, বাংলাদেশে অবস্থানরত সকল ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।

তিন, ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া সকল খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে।

চার. সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *