জাতীয়সর্বশেষ

আসিফ মাহমুদ হঠাৎ গজিয়ে ওঠা কোনো নেতা নয়: নুর

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি24ডটকম
১১ ডিসেম্বর, ২০২৫

আসিফ হঠাৎ গজিয়ে ওঠা বা ২০/২৫ দিনের আন্দোলনের কোনো নেতা নয় বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নিজস্ব ফেসবুক আইডি থেকে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

নুরুল হক লিখেন, আসিফ হঠাৎ গজিয়ে ওঠা বা ২০/২৫ দিনের আন্দোলনের কোনো নেতা নয়। আসিফ ফ্যাসিবাদের উত্তাল সময়ে রাজপথের সংগ্রাম থেকে গড়ে ওঠা নেতা, রাজপথে আমার সংগ্রামের সারথি।

আসিফের রাজনৈতিক দলে অংশগ্রহণের বিষয়ে তিনি লিখেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের অভিপ্রায় থেকে উপদেষ্টা পরিষদ হতে পদত্যাগ করেছেন আসিফ। অফিশিয়ালি তিনি এখনো কোনো রাজনৈতিক দলে যোগ দেয়নি, হয়তো শীঘ্রই সিদ্ধান্ত নিবেন।

এসময় আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তিনি লিখেন, দায়িত্বে থাকলে স্বাভাবিকভাবেই মানুষের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। বয়সের অনভিজ্ঞতা কিংবা ম্যাচিউরিটির অভাবে হয়তো সেও কিছু ভুল করেছে। আমার কাছে সংগ্রামের অবদানে তার সে ভুল তুচ্ছ।

পোস্টে তিনি আসিফ মাহমুদকে স্বাগত জানিয়ে লিখেন, আসিফকে সংগ্রামের রাজনীতিতে স্বাগতম জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *