আন্তর্জাতিকসর্বশেষ

ফিলিস্তিনিদের গাজা ছাড়ার জন্য রাফা ক্রসিংখুলে দেবে ইসরাইল

রাফাহ ক্রসিং। ছবি: দ্য গ্লোব এন্ড মিইল

নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
০৩ ডিসেম্বর, ২০২৫

ফিলিস্তিনিদের গাজা ছাড়ার জন্য আগামী কয়েকদিনের মধ্যে মিসর সীমান্তবর্তী রাফা ক্রসিং খুলে দেবে দখলদার ইসরাইল। ২০২৩ সালে ইসরাইল গাজায় বর্বর হামলা ও গণহত্যা শুরুর কয়েক মাস পর রাফা ক্রসিংয়ে নিয়ন্ত্রণ দখলদার দেশটির সেনারা। গাজার নিত্যপ্রয়োজনীয় সব পণ্য এই ক্রসিং দিয়ে আসত। এছাড়া গাজার মানুষ ক্রসিং পেরিয়ে মিসর যেতেন। এটিই বহির্বিশ্বের সঙ্গে গাজার একমাত্র স্থল যোগাযোগের পথ। সূত্র: আল-জাজিরা

সংবাদমাধ্যমটি জানিয়েছে, গাজা খালি করার অংশ হিসেবে এই ক্রসিং খোলার সুযোগ দিচ্ছে দখলদার ইসরাইল। কারণ ফিলিস্তিনিদের এখান দিয়ে বের হওয়ার সুযোগ দিলেও ঢোকার সুযোগ দেওয়া হবে না।

ইসরাইলের কর্ডিনেশন অব গভর্নমেন্ট এক্টিভিটিস ইন দ্য টেরটরিস (সিওজিএটি) বুধবার (৩ ডিসেম্বর) মাইক্রো ব্লগিং সাইট এক্সে জানিয়েছে, মিসরের সঙ্গে সমন্বয় করে ও ইসরাইলের অনুমতি সাপেক্ষে গাজার মানুষ ক্রসিং দিয়ে মিসরে প্রবেশ করতে পারবে। আর পুরো বিষয়টি তদারকি করবে ইউরোপীয় ইউনিয়নের মিশন।

গাজার অনেক মানুষ উন্নত চিকিৎসা ও অন্যান্য কাজের জন্য মিসর যাওয়ার জন্য অপেক্ষা করছেন। ইসরাইলি সেনারা ক্রসিংটি দখল করার পর থেকে সেখান দিয়ে কেউ আর ঢুকতে বা বেরুতে পারেননি।

গত অক্টোবরে হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি হয়। চুক্তিটি কার্যকর হওয়ার পরই রাফা দিয়ে ত্রাণের ট্রাক প্রবেশের কথা ছিল। কিন্তু ইসরাইল চুক্তি ভঙ্গ করে কোনো ত্রাণ প্রবেশ করতে দেয়নি।

দুই বছরের বেশি সময় গাজায় বর্বরতা চালিয়ে উপত্যকাটিকে বসবাসের অনুপযোগী করে তুলেছে ইসরায়েল। সেখানে চিকিৎসা ও কর্মসংস্থানের পুরো কাঠামো ভেঙে পড়েছে। ইসরাইলি হামলায় সেখানে অন্তত ৭০ হাজার ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭০ হাজার আহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *