আন্তর্জাতিকসর্বশেষ

আন্তর্জাতিক

আফগানিস্তানে শক্তিশালী ভ‚মিকম্পে অন্তত ১২ জন নিহত, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা

হিন্দুকুশ অঞ্চলে ভূমিকম্পে বিধ্বস্ত একটি এলাকা। ছবি: আল-জাজিরা
নিউজ ডেস্ক
এনভিবিডি২৪ডটকম
০৩ নভেম্বর, ২০২৫
আফগানিস্তানের উত্তরাঞ্চলের মাজার-ই-শরীফে শক্তিশালী ভ‚মিকম্পে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় শতাধিক। সোমবার (৩ নভেম্বর) মধ্যরাতে ৬ দশমিক ৩ মাত্রার ভ‚মিকম্পে কেঁপে ওঠে অঞ্চলটি। সূত্র: রয়টার্স, এএফপি ও সিএনএন
এএফপির প্রতিনিধি জানিয়েছেন, মাজার-ই-শরীফের বাসিন্দারা মাঝরাতে ভূমিকম্পের সময় আতংকে বাড়িঘর থেকে বেরিয়ে রাস্তায় চলে আসেন। ভ‚মিকম্পের প্রভাবে বাড়ি ধসে পড়তে পারে এমন আশঙ্কায় ছিলেন তারা।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, সেখানে এখনো উদ্ধার অভিযান চলছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে এটি মাটির ২৮ কিলোমিটার গভীরে এই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। বার্তাসংস্থা এএফপির প্রতিনিধি রাজধানী কাবুল থেকে জানিয়েছেন, তিনি সেখানেও তিনি এই ভ‚মিকম্প অনুভব করেছিলেন।
মাত্র দুই মাস আগে শক্তিশালী ভ‚মিকম্পে আফগানিস্তানের পূর্বাঞ্চলে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়।
২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে। এরপর ভ‚মিকম্পসহ বেশ কয়েকটি বড় প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে । এরমধ্যে ২০২৩ সালে হেরাত অঞ্চলে আঘাত হানা ভ‚মিকম্পে দেড় হাজার মানুষ নিহত ও ৬৩ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল।
অপরদিকে এ বছরের ৩১ আগস্ট ৬ মাত্রার একটি অগভীর ভ‚মিকম্পে ২ হাজার ২০০ মানুষের মৃত্যু হয়। যা আফগানিস্তানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভ‚মিকম্প ছিল।
আফগানিস্তানে প্রায়ই ভ‚মিকম্প সংঘটিত হয়। বিশেষ করে হিন্দুক কুষের পাহাড়ি এলাকায়। সেখানে ইউরেশিয়ান এবং ভারতীয় টেকটোনিক প্লেট মিলিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *