আন্তর্জাতিক
আফগান থেকে হামলা হলে দেশটির ‘গভীরে আঘাত’ হানার হুমকি পাক-মন্ত্রী

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ (ফাইল ছবি)
নিউজ ডেস্ক
এনভিবিডি২৪ডটকম
৩০ অক্টোবর, ২০২৫
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ তালেবান সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানে সন্ত্রাসী হামলা চালানো হলে তারা ‘আফগানিস্তানের গভীরে’ আঘাত হানবে। সূত্র : দ্য ডন
গত বুধবার ভোরে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ঘোষণা দেন, আফগান মাটি থেকে শুরু হওয়া সীমান্ত সন্ত্রাস মোকাবিলায় তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের মধ্যে হওয়া আলোচনায় দুপক্ষ ‘কার্যকর সমাধানে পৌঁছাতে ব্যর্থ হয়েছে’।
আফগানিস্তান থেকে আন্তসীমান্ত হামলার ক্ষেত্রে পাকিস্তানের হাতে কী বিকল্প আছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পার্লামেন্ট হাউসে খাজা আসিফ বলেন, ‘আমরা অবশ্যই আঘাত হানব, নিশ্চিতভাবেই আঘাত হানব।’
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘যদি তাদের ভূখÐ ব্যবহার করা হয় এবং তারা আমাদের ভূখÐ লঙ্ঘন করে, তাহলে সেক্ষেত্রে প্রতিশোধ নিতে যদি আমাদের আফগানিস্তানের গভীরে যেতে হয় আমরা অবশ্যই তাই করব।’
এর আগে ২৫ অক্টোবর দুই পক্ষের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা শুরু হওয়ার পর খাজা আসিফ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে এর অর্থ হবে ‘প্রকাশ্য যুদ্ধ’।
আজকের ব্যর্থ আলোচনা প্রসঙ্গে আসিফ বলেন, ‘কাবুল আলোচনার কোনো স্তরেই আন্তরিক ছিল না। ভারতের নির্দেশে এবং তাদের “এজেন্ট” হয়ে “ফিতনা আল-হিন্দুস্তান” আফগানিস্তানের মাধ্যমে পাকিস্তানের ওপর তাদের অবস্থানকে কাজে লাগাতে চাইছে।’
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী অভিযোগ করেন, কাবুলের পুরো নেতৃত্ব ভারতের হাতের পুতুল হিসেবে খেলছে।
আসিফ বলেন, পাকিস্তান ও আফগানিস্তান উভয় দেশের ওয়ার্কিং গ্রæপ ইস্তাম্বুলে উপস্থিত ছিল। চুক্তি প্রায় চুড়ান্ত হওয়ার পর কাবুল তা আটকে দেয়।
তিনি বলেন, কাবুলের নেতারা যদি সংঘাতের পথ বেছে নিয়ে থাকেন, ‘তাহলে তাই হোক’।
সাম্প্রতিক আলোচনার সময়ে উদ্ভূত সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে আসিফ বলেন, আফগানপক্ষ স্বীকার করেছে, নিষিদ্ধ তেহরিক-ই-তালিবান পাকিস্তানকে (টিটিপি) হামলা চালানো থেকে বিরত রাখতে হবে এবং তারা ‘আমাদের (আফগান) মাটি ব্যবহার করছে’। তিনি বলেন, তারা সবকিছুতেই একমত হচ্ছিল, কিন্তু লিখিতভাবে তাতে সম্মত হচ্ছিল না।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, আফগানিস্তানের তালেবান সরকারের বৈধতা স্পষ্ট নয়। হাতে গোনা কয়েকটি দেশ ছাড়া দেশটির কোনো আন্তর্জাতিক স্বীকৃতি নেই।
তিনি দাবি করেন, পুরো আফগানিস্তানের ওপর এই সরকারের কর্তৃত্ব নেই। আফগানিস্তান কার্যত খÐ খÐ হয়ে গেছে, সেখানে এক বা একাধিক প্রভাবশালী সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে।
আসিফ বলেন, আফগানিস্তান ‘একটি রাষ্ট্রের সংজ্ঞা পূরণ করে না’ এবং অন্তর্র্বতী প্রশাসনও এটিকে তা মনে করে না। তারা নিজেরাই হত্যায় জড়িত এবং শাসক হয়ও আর্থিক সুবিধা নিচ্ছে।’
