আন্তর্জাতিক
গাজায় ১০০ ফিলিস্তিনি হত্যার পরও ট্রাম্প বললেন ‘ঝুঁকিতে নেই যুদ্ধবিরতি’

আবাসিক এলাকায় ইসরাইলি বিমান হামলায় শতাধিক নিহত ও বহু আহত হয়েছে, ছবিÑআল-জাজিরা
নিউজ ডেস্ক
এনভিবিডি২৪ডটকম
২৯ অক্টোবর, ২০২৫
যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় মঙ্গলবার ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল। এই হামলায় অন্তত ১০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরপরও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজব দাবি করেছেন, তার মধ্যস্থতায় হওয়া এই যুদ্ধবিরতি ঝুঁকিতে নেই। নিহতদের মধ্যে ৩৫ জন শিশু। সূত্র: আল-জাজিরা, টিআরটি ওয়ার্ল্ড
মঙ্গলবার এয়ার ফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, “গাজায় যুদ্ধবিরতি ভাঙার আশঙ্কা নেই। কিছুই সেটা বিপন্ন করবে না”।
ট্রাম্প তার এই বক্তব্যের পক্ষে আরও বলেন, “হামাস একজন ইসরাইলি সেনাকে হত্যা করেছে, তাই ইসরাইল পাল্টা হামলা চালিয়েছে। এটাই তাদের করা উচিত ছিল। এমন হলে তাদের জবাব দিতেই হবে।”
ইসরাইল হামাসকে দায়ী করলেও তার পক্ষে কোনো প্রমাণ সামনে আনেনি। হামাস এই অভিযোগ অস্বীকার করেছে। তারা বলেছে, ওই হামলার সাথে তাদের কোন সম্পর্ক নেই।
এর আগে মঙ্গলবার সন্ধ্যা থেকে গাজাজুড়ে ইসরাইলি বিমান হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ১০০তে দাঁড়িয়েছে বলে আল-জাজিরা জানিয়েছে । আহত হয়েছেন আরও অনেকে। হতাহতদের মধ্যে বহু নারী ও শিশুও রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলা যুদ্ধবিরতি চুক্তির প্রকাশ্য লঙ্ঘন।
ইসরাইল দাবি করেছে, তাদের হামলার টার্গেট ছিল “প্রতিরোধ যোদ্ধারা”।
প্রসঙ্গত, গত ১০ অক্টোবর ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার অধীনে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। চুক্তির শর্ত অনুযায়ী, ইসরাইলি জিম্মিদের বিনিময়ে প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়। এর পাশাপাশি গাজা পুনর্গঠনের উদ্যোগও নেয়া হচ্ছে।
২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরাইলি হামলায় এ পর্যন্ত ৬৮ হাজার ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন আরও ১ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ।
মেডিকেল সূত্র জানায়, ইসরাইল একশ’ জন ফিলিস্তিনিকে হত্যার পর এখন বলছে, তারা যুদ্ধবিরতি পুণরায় কার্যকর করছে। মাত্র ১২ ঘন্টায় এদেরকে হত্যা করেছে দখলদার দেশটি।নিহতদের মধ্যে ৩৫ জন শিশু। গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ একথা জানায়।
যুদ্ধবিরতি চুক্তির গ্যারান্টার দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, একজন সেনা নিহতের পর ইসরাইল পাল্টা আঘাত করেছে, কিছুই যুদ্ধবিরতিতে বিপন্ন করবে না। এজন্য তিনি যুদ্ধবিরতি লংঘনকারী ইসরাইলের গণহত্যাকে সমর্থন করে হামাসকে শাসিয়ে বলেছেন, তাদেরক ‘ঠিক মতো আচরণ করতে হবে।’
ইসরাইল যাতে যুদ্ধবিরতি মেনে চলে সেজন্যে তুরস্ক ও উপসাগরীয় আরব দেশকে ট্রাম্পের ওপর চাপ দিতে হবে। ট্রাম্প অন্যান্য বিষয়ে ব্যস্ত হওয়ার আগেই এটি করতে হবে। লÐনের কিংস কলেজের আন্তর্জাতিক নিরাপত্ত্ াবিভাগের প্রভাষক রব গেইস্ট পিনফোল্ড এই মন্তব্য করেন।
গাজার অর্ধেক এলাকা এখন ইসরাইলের দখলে আছে। ইসরাইল এই অবস্থা বহাল রাখতে চায় বলে মনে হচ্ছে।
