ঐক্যমতের সরকার গঠন নিয়ে সরকার ও বিরোধী দলীয় হুইপদের বৈঠক
নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি24ডটকম
১০ মার্চ, ২
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলামের সঙ্গে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (৯ মার্চ) সংসদ ভবনে চিফ হুইপের অফিস কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি ‘ঐকমত্যের সরকার’ প্রতিষ্ঠার লক্ষ্যে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা করেন।
জাতীয় স্বার্থে সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল এবং অংশগ্রহণমূলক করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে বিরোধীদলীয় চীফ হুইপ মো. নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন— মো. রফিকুল ইসলাম খান, এমপি; মো. আবুল হাসনাত, এমপি; এবং মো. নূরুল ইসলাম, এমপি।
এ সময় সরকারি দলের চীফ হুইপ মো. নুরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে সরকার গঠন করেছে, সেখানে সংসদের প্রতিটি কার্যক্রমে বিরোধী দলের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা অঙ্গীকারাবদ্ধ। বিরোধী দলীয় চীফ হুইপের সঙ্গে অনুষ্ঠিত এ বৈঠকটি সংসদ প্রাণবন্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

