আন্তর্জাতিকসর্বশেষ

আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি হামলায় নিহত ২০, যুদ্ধবিরতি বহাল আছে: ভ্যান্স

এক ইসরাইলি জিম্মির লাশ নিয়ে যাচ্ছে রেডক্রসের অ্যাম্বুলেন্স, ছবিÑরয়টার্স
নিউজ ডেস্ক
এনভিবিডি২৪ডটকম
২৯ অক্টোবর, ২০২৫
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যাকায় ইসরাইলি হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিধ্বস্ত উপত্যাকাটিতে হামলা চালানোর নির্দেশ দেওয়ার পর গাজার বিভিন্ন স্থানে এসব হামলার চালানো হয়। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইসরাইলের ওই হামলা সত্তে¡ও গাজায় যুদ্ধবিরতি বহাল আছে। সূত্র: আল-জাজিরা
মূলত রাফাহতে এক বন্দুক হামলায় এক ইসরায়েলি সৈন্য আহত হওয়ার পর মঙ্গলবার ওই হামলার চালানোর নির্দেশ দেন নেতানিয়াহু। হামাস জানিয়েছে, রাফাহতে ইসরাইলি সেনার ওপর গুলিবর্ষণের ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই ।
হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে নিখোঁজ এক বন্দির লাশ হস্তান্তরও স্থগিত রাখা হবে বলে জানিয়েছে।
হামাস সতর্ক করে দিয়ে বলেছে, ইসরাইলের পক্ষ থেকে বড়সড় কোনও উস্কানি দেওয়া হলে গাজায় লাশ উদ্ধার কার্যক্রম ব্যাহত হবে এবং বাকী ১৩ জন জিম্মির লাশ উদ্ধার বিলম্বিত হবে।
ইসরাইলি এই হামলা সত্তে¡ও যুদ্ধবিরতি এখনও টিকে আছে বলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স দাবি করেছেন। ওয়াশিংটন ডিসিতে তিনি সাংবাদিকদের বলেন, “ছোটখাটো সংঘর্ষ হতে পারে। আমরা জানি গাজায় কেউ একজন (ইসরাইলি) সৈন্যকে আঘাত করেছে। আমরা আশা করি ইসরাইল জবাব দেবে, তবুও আমি মনে করি শান্তি স্থিতিশীল থাকবে।”
হামাস এক বিবৃতিতে ইসরাইলের সর্বশেষ এই হামলাকে যুদ্ধবিরতির “সুস্পষ্ট লঙ্ঘন” বলে অভিহিত করে আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছে। হামাস আরো বলেছে, তারা যুদ্ধবিরতি চুক্তি মেনে চলছে।
হামাস নেতা সুহাইল আল-হিন্দি আল জাজিরাকে বলেছেন, লাশ উদ্ধারে তাদের কিছু অসুবিধার মুখে পড়তে হচ্ছে এবং বাকি লাশ উদ্ধারে যে বিলম্ব হচ্ছে সেটির দায়ও ইসরাইলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *