আন্তর্জাতিকসর্বশেষ

আন্তর্জাতিক

সমাধান ছাড়াই শেষ হল ইস্তাম্বুলে পাক-আফগান শান্তি আলোচনা

পাক-আফগান সীমান্তের কাছে কান্দাহার প্রদেশের স্পিন বলদাক একটি বিমান বিধ্বংসী কামান তাক করে আছে দুই তালেবান সেনাÑ ছবি আল-জাজিরা
নিউজ ডেস্ক
এনভিবিডি২৪ডটকম
২৯ অক্টোবর, ২০২৫
পাকিস্তান ও আফগানিস্তাানের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত সংঘাত নিরসনে ইস্তাম্বুল আয়োজিত শান্তি আলোচনা কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে। বিষয়টির সঙ্গে জড়িত একাধিক সূত্র জানিয়েছে, তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই বৈঠক সফল হয়নি। এই ব্যর্থতার জন্য উভয় পক্ষ একে অপরকে দোষারোপ করেছে। সূত্র: আল-জাজিরা, রয়টার্স
২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর থেকে সীমান্তে দেশ দুটির মধ্যে সংঘর্ষ বেড়েছে বিশেষকরে চলতি বছর অক্টোবরে রক্তক্ষয়ী সংঘর্ষের পর এই আলোচনা ছিল স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রচেষ্টা। আলোচনা ভেঙে যাওয়ায় দুই দেশের মধ্যে বড় ধরণের সংঘাতের আশংকা রয়ে গেেেছ।
রয়টার্সের কাছে পাকিস্তান সূত্র জানিয়েছে, আফগান ভূখ অবস্থান করে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে হামলা চালাচ্ছে পাকিস্তানি তালেবান (টিটিপি), তাই আফগান সরকারকে টিটিপির নিয়ন্ত্রণে নিতে হবে। তবে আফগান সূত্র দাবি করেছে, টিটিপির ওপর তাদের কোনো প্রত্যক্ষ নিয়ন্ত্রণ নেই। এই মতবিরোধ ঘিরেই আলোচনায় উত্তেজনা সৃষ্টি হয় এবং কোনো চূড়ান্ত চুক্তি ছাড়াই আলোচনা ভেঙে গেছে।
রয়টার্স জানিয়েয়ে, প্রকাশ্যে কথা বলার অনুমতি না থাকায় সূত্রগুলো নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়েছে।
এর আগে, অক্টোবরে পাকিস্তানের বিমান হামলার পর দুই দেশের সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে। ওই হামলায় আফগানিস্তানে অবস্থানরত টিটিপি নেতাদের লক্ষ্যবস্ত করা হয়, তবে তাতে কাবুলের সাধারণ জনগণও হতাহত হয়, যার জবাবে তালেবানরা পাকিস্তানি সামরিক পোস্টে পাল্টা হামলা চালায়। ফলে সীমান্তজুড়ে সংঘাত বাড়তে থাকে।
বিশ্লেষকরা মনে করছেন, আলোচনার ব্যর্থতা দুই দেশের সম্পর্ককে আরও জটিল করবে এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *