আজ ৫ নির্বাচনি জনসভায় যোগ দিচ্ছেন জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি24ডটকম
২ ফেব্রুয়ারি, ২০২৬
নির্বাচনি সফরের অংশ হিসেবে আজ সোমবার কক্সবাজার ও চট্টগ্রামে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সেখানে পাঁচটি নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি।
দলীয় সূত্র জানায়, আজ বেলা সাড়ে ১১টায় মহেশখালীতে প্রথম জনসভা হয়। পরে পর্যায়ক্রমে সাড়ে ১২টায় কক্সবাজার সদরে, দুপুর ২টায় চট্টগ্রাম দক্ষিণ (পদুয়া), বেলা সাড়ে ৩টায় চট্টগ্রাম উত্তর (সীতাকুণ্ডু) এবং সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম মহানগরীতে ১১দলীয় নির্বাচনি ঐক্য আয়োজিত জনসভায় তিনি অংশগ্রহণ করেন।
এছাড়া আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত জামায়াত আমির ঢাকার বাইরে বিভিন্ন জেলায় নির্বাচনি সফর করবেন বলে জানা গেছে।

