জাতীয়সর্বশেষ

অপপ্রচারের বিরুদ্ধে মাস্তুল ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

এনভিবিডি24ডটকম

২২ এপ্রিল, ২০২৬

স্বেচ্ছাসেবী সংগঠন মাস্তুল ফাউন্ডেশন অসহায় মানুষের জন্য কাজ করে। এ প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও সততার কোন ঘাটতি নেই। বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সংগঠনটির কর্মকর্তারা।

বুধবার মাস্তুল ফাউন্ডেশন নিয়ে ‘বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়ে সংবাদ সংম্মেলনের আয়োজন করে সংগঠনটি।

এ সময় সংগঠনের চিফ এক্সিকিউটিভ অফিসার আবু মোহাম্মদ কামরুজ্জামান লিখিত বক্তব্যে বলেন, সম্প্রতি ইংরেজি দৈনিক ডেইলি সান ও তাদের কপি করে অনলাইন পোর্টাল ‘চট্টগ্রাম প্রতিদিনে’ মাস্তুল ফাউন্ডেশন সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যা সম্পূর্ণ বিভ্রান্তিকর। পাশাপাশি প্রতিবেদনে উত্থাপিত তথ্য ও অভিযোগসমূহ ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং যথাযথ সূত্রবিহীন, যা মাস্তুল ফাউন্ডেশনের সুনাম ক্ষুন্ন করার উদ্দেশ প্রকাশিত হয়েছে।

তিনি বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে এক দশকের বেশি সময় ধরে স্বচ্ছতা ও সততার সাথে কাজ করে যাচ্ছে বাংলাদেশের অন্যতম দাতব্য প্রতিষ্ঠান ‘মাস্তুল ফাউন্ডেশন’। আমাদের প্রতিটি কার্যক্রম সরকারি বিধিমালা এবং এনজিও বিষয়ক ব্যুরোর আইন মেনে পরিচালিত হয়। স্বচ্ছতা ও জবাবদিহিতার এক অনন্য নজির স্থাপন করে প্রতিষ্ঠানটি প্রতি বছর নিয়মিত অডিট রিপোর্ট শেয়ার করছে।

আবু মোহাম্মদ কামরুজ্জামান বলেন, মাস্তুল ফাউন্ডেশন সমাজকল্যাণ মন্ত্রণালয়, জয়েন্ট স্টক কোম্পানি এবং এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃক নিবন্ধিত একটি জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠান। জাতীয় রাজস্ব বোর্ড থেকে বিশেষ এসআরও সনদ প্রাপ্ত হওয়ায় এই প্রতিষ্ঠানে প্রদত্ত যে কোনো দান বা যাকাত দাতার জন্য আয়কর রেয়াত হিসেবে গণ্য হয়। এছাড়া সরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে বেওয়ারিশ লাশ দাফনের মতো অত্যন্ত সংবেদনশীল মানবিক কাজও পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।

তিনি বলেন, মাস্তুল ফাউন্ডেশনের ‘যাকাত তহবিল’ এবং ‘ইসলামিক ফাইন্যান্স’ কার্যক্রম দুটি সম্পূর্ণ পৃথক প্রশাসনিক ও আর্থিক কাঠামোতে পরিচালিত হয়। যাকাতের অর্থ কেবল শরীয়াহ নির্ধারিত খাতে (এতিমখানা, মাদ্রসা, বৃদ্ধাশ্রম, মেহমানখানা, যাকাত স্বাবলম্বী প্রকল্পে) ব্যয় হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মাস্তুল ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসেন, চিফ অপেরাটিং অফিসার ফারহানা ইয়াসমিন, শরিয়াহ বোর্ড সদস্য মাওলানা নূরুল ইসলাম, হেড অফ লিয়াজু মোহাম্মদ সোহেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *