X
গাজা ফ্লোটিলার জাহাজ জব্দ: ইসরাইলের তীব্র সমালোচনায় জাতিসংঘের বিশেষ দূত
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
আন্তর্জাতিক জলসীমায় গাজামুখী সহায়তা বহর গাজা ফ্লোটিলার জাহাজ জব্দ করার ঘটনায় ইসরাইলের তীব্র সমালোচনা করেছেন জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ। বৃহস্পতিবার এক্স-এ পোস্ট দিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। সূত্র: আল-জাজিরা
এক্সে দেওয়া এক বার্তায় ফ্রান্সেসকা আলবানিজ প্রশ্ন তোলেন, কীভাবে ইসরাইলকে আন্তর্জাতিক জলসীমায়, ইউরোপের কাছাকাছি এলাকায় জাহাজে হামলা চালানো ও জব্দ করার অনুমতি দেওয়া হয়?
গাজায় মানবাধিকার পরিস্থিতি বিষয়ক এই জাতিসংঘ প্রতিনিধি ইসরাইলের কর্মকাণ্ডকে ‘সীমাহীন বর্ণবাদ’ বলে অভিহিত করেন। তিনি বলেন, এ ধরনের ঘটনা ইউরোপজুড়ে উদ্বেগ তৈরি করা উচিত।
এরআগে ফ্রান্সেসকা আলবানিজ গাজা ও লেবাননে হামলারত ইসরাইলি সেনাবাহিনীকে বিশ্বের নিকৃষ্টতম সেনাবাহিনী হিসেবে অভিহিত করেন।হিত করেন।ভিহ

