জাতীয়সর্বশেষ

শাহবাগ থানায় শিবিরের ওপর হামলার সময় কর্তব্যরত সাংবাদিক আহতের ঘটনায় ছাত্রদল সম্পাদকের দুঃখপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক

এনভিবিডি24ডটকম

২৪ এপ্রিল, ২০২৬

রাজধানীর শাহবাগ থানায় ছাত্রশিবিরের নেতাকর্মীদের  ওপর ছাত্রদলের মব সৃষ্টি ও হামলার সময় সেখানে উপস্থিত সাংবাদিকরাও রেহায় পাননি। সেখানে কয়েকজন  সাংবাদিক আহত হয়েছেন। ডাকসুর নির্বাচিত দুইজন সম্পাদককে সে সময় পুলিশের উপস্থিতিতে থানার ভেতরে হামলা করে আহত করে ছাত্রদলের সন্ত্রাসীরা । সাংবাদিক আহত হওয়ায় ছত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির দু:খ প্রকাশ করেছেন।

আজ শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে দুঃখ প্রকাশ করেন তিনি।

ওই পোস্টে নাছির লিখেছেন, ‘গতকাল একটি কুরুচিপূর্ণ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস-সংলগ্ন শাহবাগ থানায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি।

উল্লেখ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল্লাহ আল মাহমুদের নামে একটি ভুয়া আইডি থেকে গুজব ছড়ানো হয়। তিনি তা অস্বীকার করে নিজের পেজে পোস্ট দেওয়ার পরও তাকে হত্যার হুমকি দেওয়া হয়। নিরাপত্তার জন্য তিনি শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে জিডি গ্রহণ না করে তাকে আটকে রাখা হয়। খবর পেয়ে বিষয়টি সমাধানের জন্য এ বি যুবায়ের ও মোসাদ্দেক আলী থানায় এলে থানার ভেতরে ছাত্রদলের সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতিতে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী এবং সমাজসেবা সম্পাদক এ বি যুবায়ের ও ডাকসুর নারী নেত্রী জুমার ওপর ছাত্রদলের নেতাকর্মীরা বর্বরোচিত হামলায়। এতে তারাসহ অনেকে  মারাত্মকভাবে আহত হন।

ছাত্রদল সেক্রেটারি পোস্টে লিখেন, আমি জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাংবাদিকদের সুরক্ষা ও গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাসী। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে সাংবাদিক সমিতির ভূমিকা ছিল অসামান্য।আমরা আশা করছি, ভবিষ্যতে আর কোনো সাংবাদিক যাতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হয়রানির শিকার না হন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *