আন্তর্জাতিকসর্বশেষ

জাহাজ জব্দের ঘটনা স্বীকার ইরানের, পাল্টা জবাবের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

২০ এপ্রিল, ২০২৬

ওমান সাগরে একটি  ইরানি বাণিজ্যিক জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা ও জব্দের ঘটনা স্বীকার করেছে ইরান। একই সঙ্গে এর দ্রুত পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।  সূত্র: আলজাজিরা

আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থার বরাতে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের হাজরাত খাতাম আল-আনবিয়া সামরিক সদর দফতর ওমান সাগরে একটি জাহাজের ওপর মার্কিন সামরিক বাহিনীর চালানো হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, ওমান সাগরের পানিসীমায় সামুদ্রিক জলদস্যুতা করে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে গুলি চালায় মার্কিন বাহিনী; এতে জাহাজটি অচল হয়ে পড়ে। পরে জাহাজে ডেকে উঠে সেটির নিয়ন্ত্রণ নেয়।

ইরান অভিযোগ করেছে, মার্কিন মেরিন সদস্যরা জাহাজটির ডেকে উঠে এই অভিযান চালিয়েছে, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থি।

বিবৃতিতে আরও বলা হয়, “আমরা সতর্ক করে দিচ্ছি যে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী খুব শিগগিরই এই সশস্ত্র জলদস্যুতার বিরুদ্ধে প্রতিক্রিয়া ও প্রতিশোধ নেবে।”

উল্লেখ্য, এ ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের বক্তব্যে আগে থেকেই ভিন্নতা দেখা গেলেও এবার ইরান সরাসরি জাহাজ জব্দের বিষয়টি নিশ্চিত করল এবং পাল্টা পদক্ষেপের ইঙ্গিত দিল।ইরানের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *