আন্তর্জাতিকসর্বশেষ

ওমান সাগরে ইরানি জাহাজে হামলা ও আটকের পরিস্থিতি বদলে গেছে, দ্রুত বাড়ছে উত্তেজনা

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

২০ এপ্রিল, ২০২৬

ওমান সাগরে ইরানি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলার পর পরিস্থিতি দ্রুত উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হাসান আহমাদিয়ান। সূত্র: আলজাজিরা

আহমাদিয়ান বলেন, যুক্তরাষ্ট্র যেদিন অবরোধের ঘোষণা দেয়, সেদিন থেকেই ইরানি কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, তারা ইরানি পণ্যবাহী জাহাজের ওপর কোনো অবরোধের সীমা মানবেন না এবং তারা তাদের পূর্ববর্তী নীতি অনুযায়ীই কাজ করবেন।

তিনি আরো বলেন, এর আগে সতর্কতা থাকলেও ‘আজ রাতেই পরিস্থিতি বদলে গেছে।

তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের পণ্যবাহী জাহাজে হামলা বা ইরানি জাহাজ জব্দ করা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তবে ইরানিদের একইরকমভাবে পাল্টা জবাব দেওয়া ছাড়া আর বিকল্প কোনো উপায় থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *