সর্বশেষসারাদেশ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেহেরপুরে রিকশা চালককে হত্যা

মফস্বল ডেস্ক

এনভিবিডি24ডটকম

০৭ মে, ২০২৬

মেহেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের আঘাতে গোলাম হোসেন (৪৬) নামের এক রিকশা চালককে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত ৮ টার দিকে মেহেরপুর শহরের শেখপাড়ায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার রেহেসান আলীর ছেলে।

স্থানীয়রা জানান, নির্মাণাধীন দেয়ালে রিকশা লেগে দেয়াল ভেঙে যাওয়ায় নিয়ে বাক-বিতণ্ডা থেকে ঘটনার সূত্রপাত।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর জানান, বাক-বিতণ্ডার একপর্যায়ে কালুর হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়। আসামিকে আটকের জন্য অভিযান অব্যহত রয়েছে।

নিহতের স্ত্রী আলেয়া খাতুন জানান, কোন কারণ ছাড়াই আমার স্বামীকে হত্যা করা হয়েছে। সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *