সর্বশেষসারাদেশ

জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তি ভাড়া আদায় শুরু

মফস্বল ডেস্ক

এনভিবিডি24ডটকম

১৯ এপ্রিল, ২০২৬

সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে চুয়াডাঙ্গায়। এখানকার দূরপাল্লার বাস ও ট্রাকগুলো বাড়তি ভাড়া আদায় শুরু করে দিয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকাল থেকেই চুয়াডাঙ্গায় বাড়তি ভাড়া আদায়ের এ চিত্র লক্ষ্য করা যায়। 

বাড়তি ভাড়া না নিলে তাদের লোকসান হবে বলে জানিয়েছেন মালিকপক্ষ। তবে এতে সাধারণ মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন।  

চুয়াডাঙ্গা থেকে ঢাকায় যাতায়াতকারী রয়েল এন্টারপ্রাইজের কাউন্টার মাস্টার মোস্তাফিজুর রহমান বলেন, কয়েক ধরনের বাস চলাচল করে আমাদের। এর মধ্যে তাৎক্ষণিকভাবে এসি বাসের ভাড়া ১০০ টাকা বাড়ানো হয়েছে। আর ননএসিগুলোর ভাড়া আসনপ্রতি ৫০ টাকা বাড়ানো হয়েছে। এ ব্যাপারে মালিক সমিতির মিটিং হবে শিগগিরই। মিটিং শেষে সিদ্ধান্ত অনুযায়ী ভাড়া আদায় করা হবে। 

আলমডাঙ্গার সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যাপীঠের সহকারী শিক্ষক জেসমিন আরা বলেন, তেলের দাম বৃদ্ধির সুযোগ নিচ্ছে অনেকেই। একদিন আগেই যেখানে ৫ টাকা ইজিবাইকের ভাড়া দিয়েছি। সেখানে ভাড়া নিচ্ছে ১০ টাকা। সেক্ষেত্রে ভাড়া বাড়ানো হয়েছে ডাবল। 

ব্যবসায়ী শ্যামসুন্দর আগরওয়ালা বলেন, আমাদের একটা ট্রাক ঢাকায় যাওয়া-আসা করলে ২০০ লিটার তেল খরচ হয়। সেক্ষেত্রে যাওয়া-আসায় তিন হাজার টাকারও বেশি অতিরিক্ত খরচ হচ্ছে। তাই আমরা ঢাকায় যাওয়া-আসায় দুই হাজার থেকে তিন হাজার টাকা ভাড়া বৃদ্ধি করে দিয়েছি। এটা না নিলে আমাদের লোকসান হবে।

চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্মাদক রিপন মন্ডল বলেন, আমরা এখনও ভাড়া বাড়াইনি; কিন্তু না বাড়িয়ে থাকা যাবে না। এ নিয়ে শিগগিরই আমাদের বৈঠক হবে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী অভ্যন্তরীণ রুটে ভাড়া বৃদ্ধির পরিচকল্পনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *