রাজনীতিসর্বশেষ

নুরকে মন্ত্রীত্ব থেকে সরাতে ষড়যন্ত্র করছে দলের মধ্যে লুকিয়ে থাকা জামায়াত-শিবির:রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক

এনভিবিডি24ডটকম

১৯ এপ্রিল, ২০২৬

নুরুল হক নুরকে মন্ত্রীত্ব থেকে সরিয়ে দিতে গণঅধিকারের মধ্যে লুকিয়ে থাকা জামায়াত-শিবির কর্মীরা কাজ করছেন বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খাঁন।

নিজ দল ছেড়ে বিএনপিতে যোগ দিয়ে নির্বাচন করেন রাশেদ খান। তিনি জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত প্রাথীর কাছে পরাজিত হয়েছেন। তবে নূরু বিএনপির সমর্থনে জিতে প্রতিমন্ত্রীর পদ লাভ করেছেন। এই দুইজন এখন জুলাই সনদের বিপক্ষে অবস্থানকারী বিএনপির সমর্থক। অথচ জুলাই বিপ্লবে দুজনের ভূমিকা ছিল প্রশংসনীয়। একারনে নূরের গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ক্ষমতালোভী এই দুই নেতার প্রতি ক্ষুব্ধ হয়ে আছেন।

এই প্রেক্ষাপটে রাশেদের দাবি, ‘তাদের এসব কর্মীরা নুরের রাজনৈতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করার জন্য কাজ করছে। তিনি আরও দাবি করেন, নিজেদের কর্মী ঢুকিয়ে গণঅধিকার পরিষদ ও এনসিপি দুটো দলের একটাকেও নিজেদের রাজনীতি করতে দেয়নি জাশি। দুইয়ের সম্ভাবনাকেই গলা টিপে হত্যা করেছে তারা।

শনিবার (১৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ ভ্যারিফায়েড অ্যাকাউন্টে রাশেদ খাঁন এসব অভিযোগ করেন। 

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে তরুণদের রাজনীতির একটা সম্ভাবনা তৈরি হয়েছিলো। নিজেদের রাজনীতি বাঁচিয়ে রাখতে সেটাকে জামায়াত-শিবির গলাটিপে হত্যা করেছে। জীবনের ঝুঁকি নিয়ে ৯ দফার ঘোষণা দিয়েও ডাকসুর ভিপি হতে পারেনি আব্দুল কাদের। এখানে তার দোষ কতোটুকু? ঝুঁকি নেওয়াটাই বড় দোষ ছিলো বুঝি? সে যাতে ডাকসুর ভিপি হতে না পারে, সেজন্য একযোগে কাজ করেছে জামায়াত-শিবির।

সম্প্রতি ইউটিউবার ইলিয়াস হোসেন এক পোস্টে অভিযোগ করেছেন, অর্থলোভী ও নীতিহীন নূরু কারাগারে বন্দি কুখ্যাত কন্টেন্ট ক্রিয়েটার তৌহিদ ও তার বাবার জামিনের জন্য তাদের পরিবারের কাছ থেকে নূরু দুই কোটি টাকা ঘুষ নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *