আন্তর্জাতিকসর্বশেষ

এক মাস পর তেল রফতানি শুরু করল ইরাক

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

১৮ এপ্রিল, ২০২৬

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার কারণে এক মাসের বেশি সময় বন্ধ থাকার পর আবারো দক্ষিণাঞ্চল থেকে তেল রফতানি শুরু করেছে ইরাক। সূত্র: মিডল ইস্ট আই

শুক্রবার একটি তেলবাহী জাহাজে অপরিশোধিত তেল লোডিং শুরু হয়েছে বলে চারটি জ্বালানি খাতের সূত্র জানিয়েছে।

মাল্টার পতাকাবাহী ট্যাংকার আজিওস ফানুরিওস ১ ইরাকের দক্ষিণাঞ্চলীয় তেল টার্মিনালের কাছে নোঙর করেছে এবং এতে প্রায় ২০ লাখ ব্যারেল বসরা ক্রুড তেল তোলা হবে বলে জানা গেছে।

তথ্য থেকে জানা গেছে, জাহাজটি বুধবার হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির সময় রোববার বেশ কয়েকটি ট্যাংকার প্রবেশের চেষ্টা করার পর এটি ছিল জলপথটি অতিক্রমের দ্বিতীয় প্রচেষ্টা।

জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য ও বাণিজ্য সূত্র অনুসারে, ট্যাংকারটি ভিয়েতনামের নি সন শোধনাগারের উদ্দেশ্যে যাচ্ছে এবং ইরাকের দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলোতে অপরিশোধিত তেল বোঝাই করবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, আগামী দুই দিনের মধ্যে ইরাকের দক্ষিণাঞ্চলীয় তেল রপ্তানি টার্মিনালে আরো একটি ট্যাংকার পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *