আন্তর্জাতিকসর্বশেষ

ইসরাইলের সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

১৪ এপ্রিল, ২০২৬

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরাইলের সঙ্গে সম্ভাব্য আলোচনায় অংশ নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সংগঠনটির মহাসচিব নাইম কাসেম এ সিদ্ধান্তের কথা জানিয়ে বলেছেন, এই ধরনের আলোচনা বাস্তবসম্মত নয়। সূত্র: আল-জাজিরা

তিনি অভিযোগ করেন, প্রস্তাবিত এই সংলাপ মূলত হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য চাপ সৃষ্টির একটি কৌশল। তার ভাষায়, এটি কোনো কার্যকর কূটনৈতিক উদ্যোগ নয়, বরং একটি “অজুহাত”। নায়েম কাসেম আলোচনা থেকে সরে আসতে লেবানন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে লেবানন ও ইসরাইলের রাষ্ট্রদূতদের মধ্যে আজ ১৪ এপ্রিল একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে হিজবুল্লাহর এই অবস্থান সেই উদ্যোগের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে।

বিশ্লেষকদের মতে, এই প্রত্যাখ্যান মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়াতে পারে। একই সঙ্গে এটি ইঙ্গিত দেয় যে, কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আস্থার ঘাটতি এখনো গভীর।

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ ইসরাইলি বাহিনীর মধ্যে প্রচন্ড লড়াই চলছে। সোমবার পর্যন্তু ২৪ ঘন্টায় ইসরাইলি হামলায় ৩৫ জন নিহত ও ১৫২ জন আহত হয়েছেন।

গত ২ মার্চ ইসরাইল-হিজবুল্লাহ লড়াই শুরুর পর ২০২০ জন লেবননি নিহত এবং সাড়ে ছয় হাজার আহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *