আন্তর্জাতিকসর্বশেষ

এআই দিয়ে বানানো যিশুর রূপে নিজের ছবি পোস্ট করে বিতর্কে ট্রাম্প

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

১৪ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে রোববার এক দীর্ঘ পোস্টে পোপ চতুর্দশ লিওর সমালোচনা করেন। এর পরপরই তিনি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি নিজের একটি ছবি শেয়ার করেন। সেখানে তাকে যিশুর মতো এক রূপে দেখা যায়। সূত্র: স্কাই নিউজ, নিউইয়র্ক টাইমস

ছবিটি প্রেসিডেন্ট তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’–এর অ্যাকাউন্টে পোস্ট করেন। এতে ট্রাম্পকে সাদা ও লাল রঙের আলখাল্লা পরা অবস্থায় দেখা যায়।

ওই ছবিতে দেখা যায়, প্রেসিডেন্টের দুই হাত থেকে উজ্জ্বল আলো বের হচ্ছে। তিনি হাসপাতালের পোশাক পরে বিছানায় শুয়ে থাকা এক ব্যক্তির কপালে ডান হাত ছুঁয়ে আছেন।

পোস্ট করা ছবিটি একটি ধর্মীয় চিত্রকর্ম, যেখানে যিশুর অসুস্থ মানুষকে সুস্থ করে তোলার বিষয়টি ফুটিয়ে তোলে, তেমনটি তুলে ধরেছে।

এই ছবি প্রকাশের পর ট্রাম্পের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তুলে মার্কিন প্রেসিডেন্টের কঠোর সমালোচনা করেন ডানপন্থী ধর্মীয় নেতারা। পরে ট্রাম্পের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট থেকে ছবিটি সরিয়ে ফেলা হয় বলে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট জানিয়েছে।

ট্রাম্প তার অন্য একটি পোস্টে পোপ চতুর্দশ লিওকে ‘অপরাধ দমনে দুর্বল’ এবং ‘পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভয়াবহ’ বলে সমালোচনা করেছিলেন। এই সমালোচনার এক ঘণ্টার কম সময়ের মধ্যে কোনো ক্যাপশন ছাড়াই তিনি নিজেকে যিশুর রূপে চিত্রায়িত করার এ আই তৈরি ছবিটি পোস্ট করেন।

বিশ্বের ১৪০ কোটি ক্যাথলিক খ্রিষ্টানদের নেতৃত্ব দেওয়া পোপ চতুর্দশ লিও প্রথম মার্কিন বংশোদ্ভূত পোপ। তিনি ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে কথা বলেছেন। এই যুদ্ধে যে ‘অযৌক্তিক ও অমানবিক সহিংসতা’ হয়েছে, তার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।

ট্রাম্পের মন্তব্যের জবাবে পোপ সোমবার বলেন, ‘ট্রাম্প প্রশাসনকে নিয়ে আমার কোনো ভয় নেই। আমি গসপেলের (খ্রিষ্টধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ) বাণী উচ্চ স্বরে প্রচার করতেও ভয় পাই না। কারণ, আমি বিশ্বাস করি, এই কাজ করার জন্যই আমি এখানে এসেছি।’

ইতালির সাবেক প্রধানমন্ত্রী মেত্তো রেনজি ট্রাম্পের এআই ছবিকে পাগলামি এবং ক্যাথলিক খ্রীস্টান সম্প্রদায়ের ধর্ম বিশ্বাস অনুযায়ী এটি ধর্ম অবমাননা।

ইরানের পার্লামেন্টের স্পীকার মোহাম্মাদদ বাঘের কালিবাফ পোপ চতুর্দশ লিও এর প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন, আঞ্চলিক উত্তেজনর মধ্যে যুদ্ধের বিপক্ষে পোপের অবস্থা কোটি কোটি মানুষকে অনুপ্রাণীত করবে।

কালিবাফ বলেন, আমি পোপ চতুর্দশ লিওএর নির্ভিক অবস্থানকে সম্মান জানাচ্ছি। তিনি ইসরাইল-আমেরিকার যুদ্ধাপরাধের নিন্দা জানয়ে বলেন, ‘আমার কোন ভয় নেই। নিরাপরাধ মানুষ হত্যার বিরুদ্ধে চুপ থাকতে তিনি অস্বীকার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *