জাতীয়সর্বশেষ

আজ পহেলা বৈশাখ: দেশজুড়ে উৎসবের আমেজ

নিজস্ব প্রতিবেদক

এনভিবিডি24ডটকম

১৪ এপ্রিল, ২০২৬

হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের মেলবন্ধনে গড়ে ওঠা এ দিনটি বাংলাদেশ ও বাংলাভাষী মানুষের ধর্ম ও বর্ণের ঊর্ধ্বে উঠে একটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। দেশ-বিদেশে ছড়িয়ে থাকা কোটি কোটি বাংলাদেশী ও বাংলাভাষী মানুষ একযোগে মেতে উঠেছে বাংলা নব বর্ষবরণের আনন্দে।

অন্তরের গভীরে লালিত দেশপ্রেম, স্বকীয় চেতনায় পরস্পরের ভালবাসায় এবং সাংস্কৃতিক আত্মপরিচয়ের এক অনন্য প্রকাশ পায় এই দিনটিতে। প্রত্যাশা-শুভ-সুন্দর ও সমৃদ্ধির কামনায়  এবং অন্যায়, জুলুম ও অপশাসনের অবসানে ইস্পাত কঠিন সংগ্রামের সংকল্পে পালিত হচ্ছে আজকের নববর্ষ দেশজুড়ে।

নতুন প্রাণের উৎসব-পহেলা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ। ঋতুচক্রের নবায়নের মতোই এ উৎসব বয়ে আনে আশা, পুনর্জাগরণ, সংগ্রাম  ও ঐক্যের বার্তা। হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের মেলবন্ধনে গড়ে ওঠা  দিনটিতে জাতি, ধর্ম ও বর্ণের ঊর্ধ্বে অন্তরের লালিত গভীর দেশপ্রেমের চেতনা এবং সাংস্কৃতিক আত্মপরিচয়ের এক অনন্য প্রকাশ পায় এই দিনে।

  • দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদের
  •  বিরোধিদলীয় নেতা ডা: শফিকুর রহমান পৃথক বার্তায় বাংলা নববর্ষে দেশবাসীকে
  •  অভিনন্দন জানিয়েছেন।

শহরের পাশাপাশি গ্রামবাংলাও বর্ষবরণের উচ্ছ্বাসে উৎপফুল্ল। বর্ষপালন আয়োজন থাকবে বলিখেলা, লাঠিখেলা ও হা-ডু-ডু-র মতো ঐতিহ্যবাহী খেলাধুলা এবং বৈশাখী মেলা; । চট্টগ্রামের লালদীঘি ময়দানে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী জব্বারের বলিখেলা, যা শতবর্ষের ঐতিহ্য বহন করে আসছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বরাবরের মতোই বর্ণাঢ্য শোভাযাত্রা, যেখানে লোকঐতিহ্য ও স্বকীয়তাকে ধারণ করে বৃহৎ পরিসরে সর্বজনীন অংশগ্রহণের ব্যবস্থা করা হয়েছে। শোভাযাত্রার থিম ও মোটিফে ফুটে উঠে আবহমান বাংলার লোকজ সংস্কৃতি।

রাজধানীর  রমনার বটমূলে বাঙ্গালী হিন্দু সংস্কৃতি বিকাশে তৎপর বিতর্কিত সংগঠন ছায়ানটের শিল্পীরা সম্মিলিত কণ্ঠে এবারও গান পরিবেশন করছে। অন্যদিকে একই ধারার বিতর্কিত সাংস্কৃতিক সংগঠন উদীচী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোপখানা রোডে আড্ডা, গান, কবিতা ও নৃত্যের মাধ্যমে বর্ষবরণ করবে। বিকেল ৪টায় তাদের মূল আয়োজন অনুষ্ঠিত হবে যার  প্রতিপাদ্য-‘বৈশাখের রুদ্র-রোষে ধ্বংস হোক সামাজিক ফ্যাসিবাদ।’ এই সংগঠন দুইটি বাংলাদেশি হলেও মূলত ভারতীয় সংস্কৃতি প্রসারে কাজ করে এবং বাঙ্গালী সাংস্কৃতিক নামের ইসলামের ঐতিহ্য ও আদর্শের বিপক্ষে অবস্থান নিয়ে সাংস্কৃতিক অঙ্গনে অপতৎপরতা চালিয়ে আসছে বলে দেশের সচেতন মানুষ মনে করেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বাংলা নববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। ‘বাংলার হারিয়ে যাওয়া আনন্দ মিলে যাক বৈশাখে’-এই প্রতিপাদ্যে আর্ট পিক্স ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত পুতুলনাট্য উপস্থাপন করবে। রাজধানীর বিজয় স্মরণীর বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম (গেট নম্বর-২) প্রাঙ্গণে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ আয়োজন চলবে।

পহেলা বৈশাখ উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও র‌্যাব বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *