Uncategorized

তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

এনভিবিডি24ডটকম

১৩ এপ্রিল, ২০২৬

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা আজ সোমবার তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে তারা দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেন। ভারতের হাইকমিশনার তথ্যমন্ত্রীকে মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।

তারা দুই দেশের মধ্যে সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *