আন্তর্জাতিকসর্বশেষ

ইসরায়েলি হামলায় রোববার ৪৫ জন নিহত হওয়ারপরও গাজায় যুদ্ধবিরতি কার্যকর আছে: ট্রাম্প

নিউজ ডেস্ক
এনভি টোয়েন্টিফোর ডটকম
২০ অক্টোবর, ২০২৫

ইসরাইলি বাহিনীর গাজায় ভয়াবহ বিমান হামলায় রোববার ৪৫ জন ফিলিস্তিনি নিহত হন। তা সত্তে¡ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে। সূত্র:মিডল ইস্ট আই
গতকাল রোববার সাংবাদিকদের এ কথা বলেন ট্রাম্প। হামাসের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ তুলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটির ‘অবস্থানে’ ইসরাইলি বাহিনী বর্বর গণহত্যা চালায়।
গতকাল রোববার এয়ারফোর্স ওয়ান বিমানে বসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। গাজায় যুদ্ধবিরতি এখনো কার্যকর আছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘হ্যাঁ আছে।
ইসরাইল বলেছে, তারা গতকাল হামাসের অবস্থানে হামলা চালিয়েছে। এরপর আবার গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে শুরু করেছে। ইসরাইলের অভিযোগ, ইসরাইলি সেনাদের হামলার লক্ষ্যবস্তু করেছে হামাস। এ কারণেই তারা হামাসের অবস্থানে হামলা চালিয়েছে।
ট্রাম্প আরও ইঙ্গিত দেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের সঙ্গে হামাসের নেতৃত্ব জড়িত নয়; বরং ‘কিছু বিদ্রোহী’ দায়ী।
গাজায় হামাসের নিয়ন্ত্রণাধীন উদ্ধারকারী সংস্থা সিভিল ডিফেন্স বলেছে, ইসরায়েলি হামলায় অন্তত কেবল রোববারই ৪৫ জন নিহত হয়েছেন। যুদ্ধবিরতি সত্তে¡ও ইসরাইল গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। এতে যুদ্ধবিরতি চুক্তির পর ইসরাইলি হামলায় মোট ৯৭ জন নিহত হয়েছেন।
ট্রাম্প আশা প্রকাশ করেছেন, তার মধ্যস্থতায় হওয়া এই যুদ্ধবিরতি টিকে থাকবে। তিনি বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই যে হামাসের সঙ্গে এটা (যুদ্ধবিরতি) শান্তিপূর্ণভাবে চলবে।’
ট্রাম্প আরও বলেন, ‘আপনারা জানেন, তারা বেশ বেপরোয়া আচরণ করছে। তারা কিছু গুলিও চালিয়েছে। আর আমরা মনে করি, এতে হয়তো (হামাসের) নেতৃত্ব জড়িত নয়।’
ট্রাম্পের বক্তব্যের আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গাজা প্রসঙ্গে কথা বলেন। তিনি গাজায় নতুন করে সহিংসতাকে খুব বড় কিছু মনে করছেন না। ভ্যান্স সাংবাদিকদের বলেন, যুদ্ধবিরতিতে ‘উত্থান-পতন’ থাকবে।
ভ্যান্স আরও বলেন, ‘আমরা মনে করি, এটা টেকসই শান্তি প্রতিষ্ঠার সর্বোচ্চ সুযোগ তৈরি করেছে। তবে এরপরও উত্থান-পতন থাকবে। আর আমাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে।’
ট্রাম্পের বক্তব্যের আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গাজা প্রসঙ্গে কথা বলেন। তিনি গাজায় নতুন করে সহিংসতাকে খুব বড় কিছু মনে করছেন না। ভ্যান্স সাংবাদিকদের বলেন, যুদ্ধবিরতিতে ‘উত্থান-পতন’ থাকবে।
ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে বন্দী ও জিম্মি বিনিময়ের রূপরেখা নির্ধারণ করা হয়। পাশাপাশি গাজা পুনর্গঠনের জন্য একটি উচ্চাকাঙ্ক্ষী রূপরেখাও প্রস্তাব করা হয়েছে। তবে বাস্তবায়নে ইতিমধ্যে চ্যালেঞ্জ দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *