আন্তর্জাতিকসর্বশেষ

শনিবার  ইসলামাবাদের শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরানের কারা অংশ নেবেন

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

০৯ এপ্রিল, ২০২৬    

আগামী শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা। গুরুত্বপূর্ণ এই আলোচনায় দুই দেশের যেসব শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন, তার একটি প্রাথমিক তালিকা প্রকাশ করেছেন পাকিস্তান। সূত্র: আলজাজিরা

আলোচনার প্রধান সমন্বয়ক হিসেবে পাকিস্তানের পক্ষ থেকে থাকছে শক্তিশালী প্রতিনিধিদল। এতে আছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ, দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক এবং দেশটির প্রধান গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল

ওয়াশিংটনের পক্ষ থেকে আলোচনায় নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ, ট্রাম্পের জামাতা ও সাবেক সিনিয়র প্রেসিডেনশিয়াল অ্যাডভাইজার জ্যারেড কুশনার এবং সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার।

ইরানের প্রতিনিধিদল

আলোচনায় অংশ নেবেন তেহরানের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারকরা। এই দলে আছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও উপপররাষ্ট্রমন্ত্রী মজিদ তাখত রাভানচি।

এই বৈঠকের প্রধান লক্ষ্য হবে দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে একটি স্থায়ী রূপ দেওয়া এবং হরমুজ প্রণালি নিয়ে সৃষ্ট অচলাবস্থার নিরসন ঘটানো। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *