লেবাননে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
বুধবার(৮ এপ্রিল) লেবাননে ইসরাইলের ভয়াবহ হামলায় অন্তত ২৫৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ১ হাজার ১৬৫ জন। এ ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে লেবানন সরকার। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
লেবাননের সিভিল ডিফেন্স জানিয়েছে, নিহতের সংখ্যা দ্রুত বেড়েছে। তেল আবিবের এই ‘নির্মম হামলা’ চলমান সংঘাতের সবচেয়ে প্রাণঘাতী দিনগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননজুড়ে হতাহতের ঘটনা ঘটেছে— যার মধ্যে বালবেক, নাবাতিহ, সিডন এবং টায়ার এলাকা উল্লেযোগ্য।
লেবাননের প্রধানমন্ত্রী বলেছেন, যুদ্ধবিরতির চেষ্টা চললেও ইসরাইল ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় হামলা চালিয়েছে।
এদিকে, লেবাননের প্রেসিডেন্সি জানিয়েছে, ২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তির পর গত ১৫ মাসে বহুবার লঙ্ঘন ঘটেছে, কিন্তু সেগুলো ঠেকাতে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তারা আরও বলেছে, ইসরাইলের এই আগ্রাসন ‘মানবিক মূল্যবোধের প্রতি স্পষ্ট অবজ্ঞা’।

