জাতীয়সর্বশেষ

সৌদিতে মিসাইল হামলায় নিহত আল মামুনের লাশ ঢাকায়

নিজস্ব প্রতিবেদক

এনভিবিডি24ডটকম

০৬ এপ্রিল, ২০২৬

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে সৌদি আরবে নিহত বাংলাদেশি প্রবাসী আবদুল্লাহ আল মামুনের লাশ ঢাকায় পৌঁছেছে। লাশ সোমবার সকালে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

ময়মনসিংহের গফরগাঁওয়ের বাসিন্দা মামুন আল তোয়াইক বলদিয়া কোম্পানির শ্রমিক ক্যাম্পে কর্মরত ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, গত ৮ মার্চ ইফতারের আগমুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণ ঘটে। এতে মামুন মিয়া গুরুতর আহত হন। পরে তাকে আল খারিজ শহরের ডাক্তার সোলাইমান আল হাবিব হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তাকে মৃত ঘোষণা করা হয়।

নিহতের মামাতো ভাই শাওন মোড়ল বলেন, বিস্ফোরণে গুরুতর আহত হয়ে মামুন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং পরে সেখানেই মারা যান। তার একটি ছেলেসন্তান রয়েছে।

উল্লেখ্য, একই ঘটনায় কিশোরগঞ্জের বাচ্চু মিয়া ও টাঙ্গাইলের মোশাররফ হোসেন নিহত হন এবং হামলায় মামুনের শরীরের প্রায় ৭২ শতাংশ পুড়ে গিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *