যুক্তরাষ্ট্রের ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
০৬ এপ্রিল, ২০২৬
ইরান যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এরআগে ইরান বলেছিল, তারা যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবের জবাব দেবে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে এ জবাব দেওয়া হবে। তেহরান আরও জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের কোন প্রত্যক্ষ আলোচনায় বসবে না। সূত্র:আনাদোলু ও আল-জাজিরা
মার্কিন প্রেসিডেন্ট ইরানের প্রচন্ড হামলা চালানোর পাশাপাশি কূটনীতির পথও খোলা রাখার চেষ্টা করছেন। তবে ধোকাবাজ ট্রাম্পের আলোচনার মুলায় ইরানের নেতারা বিশ্বাস করেন না। কারণ আলোচনায় বসিয়ে রেখে ট্রাম্প বারবার হামলা চালিয়ে তার বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছেন।
যুক্তরাষ্ট্র ইরানের কাছে ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল পাকিস্তানের মাধ্যমে যা তেহরান প্রত্যাখ্যান করেছে। ইরান জানিয়েছে, যুদ্ধবিরতির শর্তাবলী ইরানের বিপক্ষে গেছে। এটি মেনে নেওয়ার অর্থ যুদ্ধে পরাজয় মেনে নেওয়া।
মার্কিনীদের অনকুল এই যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার জন্য ইরান পাকিস্তানের প্রতিও অসন্তোষ প্রকাশ করেছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ৪৫ দিনের এই যুদ্ধ শত্রুরা তাদের পুণর্গঠিত হওয়া ও শক্তি বৃদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করার ফন্দি বানিয়েছে।
ইরানে যুদ্ধের স্থায়ী অবসান এবং তার আন্তর্জাতিক গ্যারান্টি পেতে চায় যা যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে অনুপস্থিত।
এদিকে ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলা এবং ইসরাইলে ইরানের পাল্টা আক্রমন অব্যাহত রয়েছে।
আজ শত্রুর হামলায় ইরানে ৬ শিশুসহ অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। যার মধ্যে দেশটির বিপ্লবী রক্ষী বাহিনী গোয়েন্দা প্রধান

