আন্তর্জাতিকসর্বশেষ

কি হয়েছে ইরানে নিখোঁজ মার্কিন পাইলটের পরিণতি

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

০৫ এপ্রিল, ২০২৬

ইরানের দক্ষিণাঞ্চলে একটি মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর এক ক্রু সদস্য নিখোঁজ রয়েছেন। এ নিয়ে নানা তথ্য জানা গেলেও এখনো অজানা অনেক কিছু। সূত্র: বিবিসি বাংলা

শুক্রবার দুজন ক্রু বহনকারী মার্কিন যুদ্ধবিমানটি ভূপাতিত হয়। বিমানের পাইলটকে মার্কিন বাহিনী উদ্ধার করতে সক্ষম হলেও এক উইপন সিস্টেম অফিসার এখনো নিখোঁজ।

নিখোঁজ সেনাকে উদ্ধারে অংশ নিয়েছিল দুটি হেলিকপ্টার এবং একটি এ-১০ ওয়ারথগ বিমান। পাইলটকে উদ্ধার করতে যাওয়া হেলিকপ্টারও হামলার মুখে পড়ে এবং এতে কয়েকজন ক্রু সদস্য আহত হন। তবে হেলিকপ্টারটি নিরাপদে অবতরণ করতে পেরেছে।

উদ্ধার অভিযানে সহায়তাকারী একটি এ-১০ ওয়ারথগ বিমানও হামলার শিকার হয়। ইরান দাবি করেছে যে, তারা উদ্ধার অভিযানে অংশ নেওয়া মার্কিন এ-১০ ওয়ার্টহগ বিমান ভূপাতিত করেছে।

ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিখোঁজ মার্কিন বিমান সেনাকে ধরতে সাহায্য করলে নাগরিকদের প্রায় ৫০ হাজার পাউন্ড পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির কর্মকর্তারা।

এসব তথ্যের বাইরে এখনো অনেক কিছুই অস্পষ্ট। বর্তমানে মার্কিন বাহিনীর অনুসন্ধান ও উদ্ধার অভিযান কোন পর্যায়ে আছে, সেটি স্পষ্ট নয়।

ইরানও নিখোঁজ মার্কিন সেনার কোনো হদিস পেয়েছে কিনা, সে বিষয়ে দেশটির পক্ষ থেকে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

নিখোঁজ ওই ক্রু সদস্য আদৌ বেঁচে আছেন কিনা, সেটিও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এছাড়া ইরান যে এ-১০ ওয়ারথগ বিমান ভূপাতিত করার দাবি করছে, সেটি মার্কিন উদ্ধার অভিযানের অংশ কিনা, সেটিও যাচাই করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *