১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ ঘিরে বায়তুল মোকাররমের উত্তর গেটে ব্যাপক সমাগম
নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি24ডটকম
০৪ এপ্রিল, ২০২৬
গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারি দলের অবস্থানের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য ঢাকা মহানগরীর উদ্যোগে আজ শনিবার বিকেল ৪টায় বায়তুল মোকাররম উত্তর গেইটে ‘সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বাদ আসর বিকেল ৫টার পর শুরু হবে।
এদিকে এক ঘণ্টা দেরিতে বিক্ষোভ শুরু হলেও নির্ধারিত সময়ের আগেই বায়তুল মোকাররমের উত্তর গেইটে ব্যাপক সমাগম দেখা গেছে। বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত অবস্থান করছেন।
সমাবেশ ও বিক্ষোভ উপলক্ষে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

