আন্তর্জাতিকসর্বশেষ

তেহরানে শতবর্ষী চিকিৎসা গবেষণা কেন্দ্রে হামলা

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

০২ এপ্রিল, ২০২৬

ইরানের রাজধানী তেহরানে অবস্থিত শতবর্ষী চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান পাস্তুর ইনস্টিটিউট অব ইরানে হামলা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ হামলায় প্রতিষ্ঠানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র: আল জাজিরা

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই হামলাকে ‘বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থার ওপর সরাসরি আঘাত’ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, ১৯২০ সালে প্রতিষ্ঠিত এই গবেষণা কেন্দ্রটি আন্তর্জাতিক স্বাস্থ্য খাতে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিবেচিত।

এক্সে  পোস্ট করা ছবিতে দেখা গেছে, ভবনটির বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *