আন্তর্জাতিকসর্বশেষ

ইরানের হামলায় মার্কিন যুদ্ধবিমান এফ-১৮ ভূপাতিত

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

২৭ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। মার্কিন এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত করার দায় স্বীকার করলেও যুদ্ধবিমান এফ-১৮ ভূপাতিতের দাবি সরাসরি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। সূত্র: তাসনিম নিউজ

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানানো হয়েছে, ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) একটি মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানকে সফলভাবে আঘাত করেছে। 

এ দাবির সমর্থনে একটি ভিডিওও প্রকাশ করা হয়েছে, যেখানে আকাশে উড়ন্ত একটি জেটকে আঘাত হানার পর নিয়ন্ত্রণ হারাতে দেখা যায় বলে দাবি করা হয়। তবে ভিডিওটির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই দাবিকে ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে। তাদের বক্তব্য, ইরান কোনো মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়নি।

এর আগেও ইরান দাবি করেছিল যে তারা মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। কিন্তু সেন্টকম জানায়, চলমান অপারেশন এপিক ফিউরি-এর সময় ৮ হাজার-এর বেশি যুদ্ধবিমান উড়ানো হলেও একটিও ভূপাতিত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *