আন্তর্জাতিকসর্বশেষ

গাজায় ধ্বংসস্তুপ থেকে ৯৪ ফিলিস্তিনির লাশ উদ্ধার

ছবি: আল জাজিরা

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

২১ ডিসেম্বর, ২০২৫

গাজা উপত্যকায় ধ্বংসস্তূপ থেকে ৯৪ ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার এক বিবৃতিতে একথা জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তর। বিবৃতিতে বলা হয়, গাজা সিটি থেকে লাশগুলো উদ্ধার করে ফরেনসিক পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

ফরেনসিক পরীক্ষা শেষে লাশগুলো দেইর আল বালাহতে দাফন করা হবে।

২০২৩ সালের অক্টোবরে গাজা উপত্যকায় ইসরাইলের হামলা শুরু হওয়ার পর থেকে হাজার হাজার ফিলিস্তিনি গাজায় ধ্বংসপ্রাপ্ত ভবনের নীচে চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *