গাজা উপত্যকায় ইসরাইলি অবস্থানে হামলার হুঁশিয়ারি ইরানের
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
২5 মার্চ, ২০২৬
গাজা উপত্যকার ইসরাইলি অবস্থানে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর আইআরজিসি। রয়টার্স
এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ইসরাইল ‘‘গণহত্যার ক্ষেত্রে সমস্ত সীমা অতিক্রম করেছে। এসব কর্মকাণ্ড সহ্য করা যায় না।’’
‘‘লেবানি ও ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অপরাধ অব্যাহত থাকলে, অধিকৃত উত্তর ফিলিস্তিন এবং গাজা উপত্যকায় শত্রুর সমাবেশস্থলগুলোতে নির্বিচারে ভারী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হবে,” বিবৃতিতে এভাবেই ইসরাইলি সেনাবাহিনীকে ‘‘সতর্ক’’ করা হয়েছে।

