আন্তর্জাতিকসর্বশেষ

মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

০৭ মার্চ, ২০২৬

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলায় অংশ নিতে তৃতীয় বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ পাঠানোর কথা ঘোষণা করেছে। শুক্রবার মার্কিন গণমাধ্যম এ খবর জানিয়েছে। সূত্র: মিডল ইস্ট মনিটর

ফক্স নিউজ জানায়, যুদ্ধজাহাজটি পুর্ব ভূমধ্যসাগর অভিমুখে যাত্রার প্রস্ততি সম্পন্ন করেছে। বর্তমানে এটি নর্থ ক্যারোলিনার হ্যাটেরাস আইল্যান্ডে রয়েছে। শিগগিরই এটি যাত্রা শুরু করবে।

এই বিমানবাহী রণতরীতে কয়েক ডজন যুদ্ধ বিমান রয়েছে। আর একে ঘিরে রয়েছে অনেকগুলো ডেস্ট্রয়ার।

বর্তমানে দুইটি বিমানবাহী যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে হামলায় অংশ নিচ্ছে। ইউএসএস জেরাল্ড ফোর্ড লোহিত সাগরে এবং ইউএসএস আব্রাহাম লিংকন ওমান সাগরে রয়েছে। ইরানি হামলায় ওমান সাগরের রণতরীটি ক্ষতিগ্রস্ত হয়ে অনেক দুরবর্তি স্থানে পালিয়ে গেছে বলে জানা গেছে।

এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালিয়ে যাচ্ছে। ইরানও ইসরাইল ও উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। এতে ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি দেড় শতাধিক প্রাইমারির মেয়ে শিশুসহ একহাজারেরও বেশি নিহত হয়েছেন। ইরানের পাল্টা হামলায় কয়েকশ’ মার্কিন সেনা এবং ইসরাইলে দুই শতাধিক হতাহত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *