হারমেস ৯০০ ড্রোন ভূপাতিত করেছে ইরান
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
0৫ মার্চ, ২০২৬
ইরানের পশ্চিমাঞ্চলীয় খোররামাবাদ শহরের আকাশে একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। সূত্র: আলজাজিরা
ইরানের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, খোররামাবাদের আকাশে উড়তে থাকা একটি হারমেস ৯০০ ড্রোন গুলি করে নামানো হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, আকাশ প্রতিরক্ষা ইউনিট ড্রোনটি শনাক্ত করার পর তা লক্ষ্য করে হামলা চালিয়ে সফলভাবে ভূপাতিত করে।
হারমেস ৯০০ একটি উন্নতমানের নজরদারি ড্রোন, যা সাধারণত গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি কার্যক্রমে ব্যবহৃত হয়।

