আন্তর্জাতিকসর্বশেষ

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র: জে ডি ভ্যান্স

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

০3 মার্চ, ২০২৬

ইরানের সঙ্গে চলমান সংঘাত বছরের পর বছর ধরে টানার কোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। সূত্র:বিবিসি

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান হামলার একটিই স্পষ্ট লক্ষ্য তাহল ইরান যেন ‘কখনোই পারমাণবিক অস্ত্র’ তৈরি করতে না পারে।

ভ্যান্স বলেন, ‘প্রেসিডেন্ট শুধু তার দ্বিতীয় মেয়াদের প্রথম তিন-চার বছর ইরানকে ঠেকিয়ে রাখতে চান না; তিনি নিশ্চিত করতে চান, ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র না পায়। আর এর জন্য ইরানি শাসনব্যবস্থায় আমূল পরিবর্তন প্রয়োজন।’

ইরাক বা আফগানিস্তানের মতো দীর্ঘস্থায়ী যুদ্ধের অভিজ্ঞতার পুনরাবৃত্তি হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প এই দেশকে কোনোভাবেই বহু বছরের দীর্ঘ কোনো সংঘাতে জড়াতে দেবেন না।’

ইরানের পারমাণবিক কর্মসূচির সমালোচনা করে ভ্যান্স আরও দাবি করেন, তেহরান বেসামরিক ব্যবহারের কথা বললেও তাদের স্থাপনাগুলো মূলত পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যেই নির্মিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *