আন্তর্জাতিকসর্বশেষ

আমেরিকা ও ইসরাইলকে এমন আঘাত করবো যা তারা আগে কখনও অনুভব করেনি: ইরান

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

০১ মার্চ, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি। তিনি বলেছেন, আমেরিকা ও ইসরাইলকে এমন শক্তি দিয়ে আঘাত করা হবে, যা তারা আগে কখনও অনুভব করেনি। সূত্র: আল-জাজিরা

ইরানের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ এক বার্তায় বলেছেন, ইরান ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং তা লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তিনি লিখেছেন, “গতকাল ইরান আমেরিকা ও ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, এবং তারা আঘাত করেছে। আজ আমরা তাদের এমন এক শক্তি দিয়ে আঘাত করব যা তারা আগে কখনও অনুভব করেনি।”

তার এই বক্তব্যের প্রতিধ্বনি শোনা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প-এর আগের দিনের সতর্কবার্তায়। ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছেন, “ইরান বলেছে যে তারা আজ খুব শক্তিশালী আঘাত করতে যাচ্ছে, যা আগে কখনও আঘাত করা হয়নি তার চেয়েও শক্তিশালী। তবে তাদের এটি না করাই ভালো। কারণ যদি তারা তা করে, তাহলে আমরা তাদের এমন এক শক্তি দিয়ে আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।”

দুই পক্ষের এমন পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকে আন্তর্জাতিক মহলের দৃষ্টি এখন নিবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *