নরসিংদীতে কিশোরিকে গণধর্ষণ ও খুনের ঘটনায় বিএনপি নেতা আহাম্মদ আলী দেওয়ান বহিষ্কার
মফস্বল ডেস্ক
এনভিবিডি24ডটকম
২৮ ফেব্রুয়ারি, ২০২৬
নরসিংদীর মাধবদীতে কিশোরী ধর্ষণের পর হত্যা মামলায় গ্রেফতারকৃত আহম্মদ আলী দেওয়ানকে ইউনিয়ন বিএনপির সহসভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বাক্ষরিত দলীয় একটি চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি মাধবদী থানার কতোয়ালির চর এলাকায় আমেনা নামে এক কিশোরী ধর্ষণের শিকার হয়। ধর্ষণের পর আমেনার মা আফিয়া বিচার চাইতে গেলে বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য আহাম্মদ আলী দেওয়ান তাদেরকে বিচারের আশ্বাস দেন। পরে তিনি আসামিদের কাছ থেকে অর্থ খেয়ে উল্টো আফিয়ার পরিবারকে এলাকা ছাড়া হওয়ার চাপ প্রয়োগ করেন।
এতে আসামিরা আরও বেপরোয়া হয়ে উঠে ২৫ ফেব্রুয়ারি রাতে বাবার হাত থেকে আমিনাকে ছিনিয়ে পুনরায় ধর্ষণের পর হত্যা করে কিশোরিকে বিএনপির এসব নেতারা। পরদিন উদ্ধার করা হয় আমেনার লাশ। সারা দেশে শুরু হয় প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠে।
এই অবস্থায় আমেনার মায়ের মামলার পরিপ্রেক্ষিতে নরসিংদী জেলা পুলিশ ও র্যাব অভিযান চালিয়ে এই বিএনপি নেতা ও ইউপি সদস্য আহাম্মদ আলী দেওয়ানসহ ৫ আসামিকে গ্রেফতার করে। এবং সর্বশেষ ২৭ ফেব্রুয়ারি রাতে প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাকে গাজীপুরের মাওনা থেকে ও হযরত আলী নামের আরও এক আসামিকে ময়মনসিংহের গৌরিপুর থেকে গ্রেফতার করেন নরসিংদী সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম।
এই হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে স্থানীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন।

