আজ চাঁদ দেখা গেলে কাল থেকে দেশে রোজা শুরু
নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি24ডটকম
১৮ ফেব্রুয়ারি, ২০২৬
দেশের আকাশে আজ চাঁদ দেখা গেলে আগামীকাল বৃহস্পতিবার থেকে পবিত্র মাসে রমজান শুরু হতে পারে। সৌদি আরবে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পরমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ বুধবার রোজা রেখেছেন দেশটির মুসলিমরা। সৌদি আরব ছাড়াও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশের মুসলিমরা গতরাতে সেহরি খেয়ে আজ রোজা রেখেছেন। গতকাল রাতে সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ইংরেজি সংবাদ মাধ্যম গাল্ফ নিউজ এই খবর জানায়।
সেই হিসেবে আগামীকাল আমাদের দেশে রোজা শুর হবে। আজ রাতে তারাবির নামায আদায় ও শেষরাতে সেহরি খাওয়ার মধ্যদিয়ে রোজা পালন শুরু হবে।
খবরে বলা হয়, সৌদি আরবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে সূর্যাস্ত হয়। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে দেশটির পূর্বাঞ্চলে ১৪৪৭ হিজরির রমজানের চাঁদ দেখা গেছে। বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। পরে বুধবার থেকে পবিত্র রমজানের রোজা শুরু হওয়ার খবর জানানো হয়।

