আন্তর্জাতিক

ইরানে দীর্ঘমেয়াদে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

১৪ ফেব্রুয়ারি, ২০২৬

মার্কিন সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি সম্ভাব্য অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে। পরিকল্পনার সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানান যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার নির্দেশ দিলে অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। সূত্র:আল-জাজিরা

এর আগে বহুবার ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন ট্রাম্প। তবে হামলার আশঙ্কার মধ্যেই তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গত সপ্তাহে ওমানে মার্কিন ও ইরানি কূটনীতিকেরা আলোচনা করেছেন।

একজন কর্মকর্তা জানিয়েছেন, ধারাবাহিক অভিযানে মার্কিন সেনাবাহিনী কেবল পারমাণবিক অবকাঠামো নয়, ইরানের রাষ্ট্রীয় ও নিরাপত্তা স্থাপনাগুলোতেও আঘাত হানতে পারে। তবে সুনির্দিষ্ট বিবরণ দিতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।

বিশেষজ্ঞরা বলছেন, ইরানের বিরুদ্ধে এ ধরনের অভিযানে মার্কিন বাহিনীর ঝুঁকি অনেক বেশি হবে। কারণ ইরানের কাছে ক্ষেপণাস্ত্রের বিশাল ভান্ডার রয়েছে। প্রতিশোধমূলক ইরানি হামলা আঞ্চলিক সংঘাতের ঝুঁকিও বাড়িয়ে দেবে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, পেন্টাগন মধ্যপ্রাচ্যে একটি বিমানবাহী রণতরি পাঠাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *