‘অভূতপূর্ব জয়ে’ তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি24ডটকম
১৩ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলাদেশের সাধারণ নির্বাচনে ‘অভূতপূর্ব জয়ের’ জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। শুক্রবার সকালে সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান। বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
পোস্টে তিনি লেখেন, ‘বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে বিপুল বিজয়ে নেতৃত্ব দেয়ায় আমি জনাব তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই। সফল নির্বাচন আয়োজনের জন্য আমি বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানাই ‘।

