সর্বশেষসারাদেশ

নির্বাচনে জয়-পরাজয় থাকবে- এটাই গণতন্ত্রের সৌন্দর্য : জোনায়েদ সাকি

মফস্বল ডেস্ক

এনভিবিডি24ডটকম

১২ ফেব্রুয়ারি, ২০২৬      

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের বিএনপির জোট সমর্থিত গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক প্রার্থী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, ‘আজকের দিনটি অনেক প্রতীক্ষিত। অসংখ্য শহিদের রক্তের ওপর দাঁড়িয়ে আমরা এই দিনটি পেয়েছি। গণতান্ত্রিক সংগ্রামে যারা জীবন উৎসর্গ করেছেন, আহত হয়েছেন, তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই।’

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার ফরদাবাদ ইউনিয়নের কলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগের পর এসব কথা বলেন তিনি।

জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী লড়াই থেকে শুরু করে দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় আজকের এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ আন্দোলনের অন্যতম ভরসার কেন্দ্র ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি আজকের দিনটি দেখে যেতে পারেননি, তবুও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।’

ভোটের পরিবেশ সম্পর্কে তিনি বলেন, ‘নানা আশঙ্কা থাকা সত্ত্বেও ভোটকেন্দ্রে মানুষ আসছে।

আমি এই কেন্দ্রে ভোট দিলাম, এখন পর্যন্ত পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। আমরা আশা করি, সব প্রার্থী শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা রাখবেন।’

আমরা একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন চাই উল্লেখ করে সাকি বলেন, ‘অনেক লড়াই ও ত্যাগের বিনিময়ে যে পরিবেশ তৈরি হয়েছে, তা কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। নির্বাচনে জয়-পরাজয় থাকবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *