আন্তর্জাতিকসর্বশেষ

মিশরের সামরিক শক্তি বৃদ্ধিতে উদ্বিগ্ন ইসরাইল

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

০৮ ফেব্রুয়ারি, ২০২৬

মিসরের সেনাবাহিনীর সামরিক সক্ষমতা বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দেশটির এ সামরিক অগ্রগতি থামাতে পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার তিনি এ সতর্কতা উচ্চারণ করেন বলে জানায় ইসরাইলের গণমাধ্যম। সুত্র:টাইমস অব ইসরাইল

দৈনিক ইসরাইল হায়োম এক প্রতিবেদনে জানায়, ইসরাইলি পার্লামেন্ট নেসেটের পররাষ্ট্রবিষয়ক ও প্রতিরক্ষা কমিটির রুদ্ধদ্বার বৈঠকে এ মন্তব্য করেন নেতায়িাহু। বৈঠকে উপস্থিত এক সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু উল্লেখ করেন, মিসরের সেনাবাহিনী তাদের সামরিক শক্তি বৃদ্ধি করছে এবং এটা পর্যবেক্ষণ করা দরকার। ইসরাইলি প্রধানমন্ত্রী আরো বলেন, মিসরের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে। তবে অতিরিক্ত মাত্রায় সামরিক শক্তি বৃদ্ধি অবশ্যই আমাদের প্রতিরোধ করা উচিত। সূত্র জানায়, মিসরের সঙ্গে সম্পর্কের স্পর্শকাতরতা নিয়ে আলোচনার প্রেক্ষাপটে এ মন্তব্য করেন তিনি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই গত ডিসেম্বরে ৩৫ বিলিয়ন ডলারের গ্যাসচুক্তি করে ইসরাইল ও মিসর। ইসরাইলি প্রধানমন্ত্রী ১৭ ডিসেম্বর ঘোষণা দেন, মিসরের সঙ্গে গ্যাসচুক্তিতে অনুমোদন দিয়েছে সরকার। এটাকে তিনি ইসরাইলের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, চুক্তিটি ১১২ বিলিয়ন শেকেল বা ৩৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলারের।

ক্যাম্প ডেভিড চুক্তির পর মিসর ও ইসরাইল ১৯৭৯ সালের ২৬ মার্চ ওয়াশিংটনে শান্তিচুক্তিতে সই করে। এর মাধ্যমে দুই দেশের যুদ্ধাবস্থার অবসান এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। ওই চুক্তির ফলে সিনাই উপত্যকা থেকে সামরিক ও বেসামরিক লোকজনকে সরিয়ে নেয় ইসরাইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *