রাজনীতিসর্বশেষ

আ তিস্তাপাড়ে জামায়াত আমিরের নির্বাচনী জনসভায় আজ

নিজস্ব প্রতিবেদক

এনভিবিডি24ডটকম

০৪ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পক্ষে প্রচার হিসেবে আজ উত্তরাঞ্চলের জেলা লালমনিরহাটের সংযোগস্থল তিস্তা ব্যারাজ এলাকার হেলিপ্যাড মাঠে এক নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
হাতীবন্ধা উপজেলায় অবস্থিত দেশের সব বৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের হেলিপ্যাড মাঠে দুপুর সাড়ে ১২টার দিকে ১১ দলীয় জোটের জনসভায় বক্তব্য রাখবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

জেলা জামায়াতের আমির লালমনিরহাট -৩ আসনের দাড়িপাল্লার প্রার্থী এ্যাডভোকেট মো. আবু তাহের।

লালমনিরহাট-১ (পাটগ্রাম ও হাতীবান্ধা) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রাথী এবং জামায়াতের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল ইসলাম রাজু বলেন, নির্বাচন উপলক্ষে দুই জেলার নীলফামারী ১, ২, ৩, ৪ এবং লালমনিরহাট ১, ২ ও ৩ আসনের ৭ জন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর পক্ষে তিস্তা নদী পাড়ে জনসভায় যোগ দিতে তিস্তা ব্যারাজের হেলিপ্যাড মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *