আন্তর্জাতিকসর্বশেষ

লেবাননে হামলার পর শান্তি আলোচনা এখন‘অযৌক্তিক’: ইরানের স্পিকার

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

০৯ এপ্রিল, ২০২৬    

যুদ্ধবিরতির পরও লেবাননে একের পর এক হামলা চালিয়েছে ইসরাইল। ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, লেবাননে ইসরাইলি বাহিনীর ভয়াবহ হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ী শান্তিচুক্তি আলোচনা চালিয়ে যাওয়া আর যৌক্তিক নয়। সূত্র: আল জাজিরা

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার ‘কার্যকরী ভিত্তি’ এরই মধ্যে লঙ্ঘিত হয়েছে, যা পরবর্তী আলোচনাকে ‘অযৌক্তিক’ করে তুলেছে।

তিনি ইঙ্গিত দিয়েছেন যে, এই লঙ্ঘন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরবর্তী আলোচনাকে জটিল করে তুলেছে, যা যুদ্ধবিরতির শর্তাবলি মেনে চলা নিয়ে তেহরানের উদ্বেগকেই প্রতিফলিত করে।

গালিবাফ বলেন, যুদ্ধবিরতি পরিকল্পনার তিনটি ধারা এরই মধ্যে লঙ্ঘিত হয়েছে। এগুলো হলো: লেবাননে অব্যাহত হামলা, ইরানের আকাশসীমায় ড্রোন প্রবেশ এবং দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার অস্বীকার করা।

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ গতকাল এক বিবৃতিতে বলেন, ইসরায়েল ইতিমধ্যে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ আরও জোরদার করে যুদ্ধবিরতির বেশ কিছু শর্ত লঙ্ঘন করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধের শর্ত দিয়ে চুক্তির অবমাননা করছে।

গালিবাফ বলেন, ‘এমন পরিস্থিতিতে দ্বিপক্ষীয় যুদ্ধবিরতি বা আলোচনা চালিয়ে যাওয়া অযৌক্তিক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *