সর্বশেষসারাদেশ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটে ককটেল বিস্ফোরণ

মফস্বল ডেস্ক

এনভিবিডি24ডটকম

২৭ জানুয়ারি, ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের মূল গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থী‌দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। গতকাল সোমবার (২৬ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, রাত পৌনে ১০টার দিকে দুটি মোটরসাইকেলে করে চারজন সন্ত্রাসী বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে ককটেল নিক্ষেপ করে। এ সময় ককটেল নিক্ষেপ করে সন্ত্রাসীরা মোটরসাইকেলযোগে দ্রুত শহরের দিকে পালিয়ে যায়। বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হলে বিশ্ববিদ্যালয়জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের মধ্যে দেখা দেয় আতঙ্ক ও ভীতি।

ককটেল বিস্ফোরণের খবর শুনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীবসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুততম সময়ে ঘটনাস্থলে অবস্থান করেন। ককটেল বিস্ফোরণে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।

ঘটনাস্থলের সিসি ক্যামেরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যবেক্ষণ করে হাতে তৈরি ককটেল নিক্ষেপকারী দুষ্কৃতিকারীদের শনাক্তকরণসহ পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *