জাতীয়সর্বশেষ

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি24ডটকম
১৮ জানুয়ারি, ২০২৬

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় গিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে যমুনায় প্রবেশ করেন তিনি। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যরের একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেন।
জামায়াতের আমিরের নেতৃত্বাধীন প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন বলে জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ হয়। তারেক রহমানের সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *